Friday, 20 January 2017
শিক্ষা অধিদপ্তরের কর্মচারী নিয়োগের ফল প্রকাশ
জানুয়ারি ২০, ২০১৭
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের শূন্যপদে নিয়োগের লিখিত পরীক্ষার
ফলাফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
গত ১৭ ডিসেম্বর শরীরচর্চা শিক্ষক, গবেষণা সহকারি ও সহকারি গ্রন্থাগারিক কাম ক্যাটালগারসহ
তৃতীয় ও চতুর্থ শ্রেণির মোট দশ ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষা নেয় অধিদপ্তর। সে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হলো আজ। উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার
কথা রয়েছে।
Friday, 13 January 2017
খানসামায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত
১৩-০১-২০১৭ তারিখ
স্টাফ রির্পোটারঃ হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের খানসামা উপজেলাসহ উত্তর জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
তীব্র শীতে ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। ঠিকমত কাজ করতে না পারায় খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। এই উপজেলায় বেশ ক’দিন থেকে কমতে শুরু করেছে স্বাভাবিক
তাপমাত্রা। এরপর হিমেল বাতাস বইতে শুরু করায় শীতের তীব্রতা আরো বেড়ে যায়।
আবহাওয়া অফিস সূত্রমতে,খানসামায় বৃহ:বার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় একটু তাপমাত্রা
বাড়লেও হিমেল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। গত বছর এই তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী
কয়েকদিনের মধ্যে এই তাপমাত্রা আরো কমতে পারে এবং চলতি মাসেই আরো দুই দফায় শৈত্যপ্রবাহ হতে পারে।
উপজেলার পাকেরহাটের ভ্যান চালক শরীফ উদ্দিন জানান, চরম শীতের কারণে এমনিতেই
ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। তীব্র শীতে জড়োসড়ো হয়ে যাচ্ছে। এরপরও পেটের তাগিদে ঘর থেকে বের হতে হয়েছে।
একদিন কাজ না করলে পেটে ভাত জুটবে না। কিন্তু শীতের কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে তেমন লোক বের না হওয়ায় যাত্রীর সংখ্যা
কম। তাই রোজগারও কম হওয়ায় দুর্ভোগের মধ্যেই এখন জীবিকা নির্বাহ করতে হচ্ছে তাদের।
তীব্র শীতের পাশাপাশি রাত থেকে দুপুর অবধি ঘন কুয়াশার চাদরে আচ্ছাদিত থাকছে গোটা এই উপজেলা।
সড়কে যানবাহনও চলছে ঝুঁকি নিয়ে। সকাল ১০টা বাজলেও রাস্তাগুলোতে যানবাহন চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে।
দিনাজপুর থেকে ছেড়ে আসা মাইক্রো চালক
পুলিন রায় জানান, ঘন কুয়াশার কারণে সাবধানতার সাথে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে তাদের। এ জন্য গন্তব্যস্থলে পৌঁছতে সময় লাগছে বেশি।
এদিকে শীতের কারণে বেড়েছে শীতজনিত রোগ। আর শিশু ও বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি।
উপজেলার কাচিনিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সামসুদ্দোহা মুকুল জানান, গত কয়েকদিন ধরে তীব্র শীতের কারণে শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত রোগে শিশু আক্রান্তের সংখ্যা বেড়েছে।
তিনি শিশুদের যাতে শীত না লাগে এ জন্য পিতা-মাতাদের সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন।
Friday, 6 January 2017
যুব উন্নয়ন অধিদপ্তরে ৩৪০ জনের চাকরি
যুব উন্নয়ন অধিদফতরে ‘ক্যাশিয়ার’ পদে ৩৪০ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জানুয়ারি
পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: যুব উন্নয়ন অধিদফতর
পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ৩৪০ জন
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
বয়স: ৩১ জানুয়ারি ২০১৭ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২
বছর।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরির বিজ্ঞপ্তি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের
প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাত
ধরনের ৩৪টি পদে বাংলাদেশী নাগরিকদের এই নিয়োগ দেয়া হবে।
পদসমূহ : সহকারী পরিচালক পদে চারজন, সহকারী কর্মকর্তা পদে একজন, সহকারী প্রোগ্রামার পদে ছয়জন, পরিবহন অফিসার পদে একজন, কম্পিউটার অপারেটর
পদে আটজন, ক্যাশিয়ার পদে
একজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৩ জনকে এই নিয়োগ দেয়া হবে।
যোগ্যতা : পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষগত যোগ্যতা থাকতে হবে। কয়েকটি
পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরা
আবেদন করতে পারবেন না। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী ও প্রতিবন্ধীদের জন্য এই
নিয়ম শিথিল করা হয়েছে।
বয়স : প্রার্থীর বয়স ২০১৬ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী ও প্রতিবন্ধীদের জন্য
বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।
বেতন : নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে সরকারি বেতন ক্রম-২০১৫ অনুযায়ী নয় হাজার
৩০০ থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া : আবেদন করার নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন
করার ফরম পাওয়া যাবে (www.bkkb.gov.bd)
ওয়েবসাইটে। আবেদনপত্রের সঙ্গে ‘মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ঢাকা’র অনুকূলে ৩০০
টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ৩১ জানুয়ারি, ২০১৭ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।
Subscribe to:
Posts (Atom)


