ওয়ার্ড প্রসেসিং ও তথ্য প্রযুক্তি
Pages
Home
Terms & Conditions
Contact
চাকুরি ও কর্মসংস্থান
কম্পিউটার জীবন
Wednesday, 14 December 2016
মহান বিজয় দিবসের ইতিহাস
বিজয়বাংলাদেশে বিশেষ দিন হিসেবেরাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ই ডিসেম্বর বাংলাদেশে দিনটিবিশেষভাবে পালিতহয়। ২২ জানুয়ারি, ১৯৭২ তারিখে প্রকাশিতএক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারীভাবে এ দিনটিতে ছুটিঘোষণা করা হয়।[১] ৯মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হানাদার পাকিস্তানীবাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য বাংলাদেশ ওভারতের সমন্বয়েগঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।[২] এরফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এউপলক্ষে প্রতিবছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয়। ১৬ইডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে। জাতীয়প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত সম্মিলিতসামরিক কুচকাওয়াজে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশবিমানবাহিনীর সদস্যরা যোগ দেন।কুচকাওয়াজের অংশ হিসেবে সালাম গ্রহণ করেন দেশটির প্রধান মাননীয় রাষ্ট্রপতি কিংবাপ্রধানমন্ত্রী। এই কুচকাওয়াজ দেখার জন্য প্রচুরসংখ্যক মানুষ জড়ো হয়। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যারা শহীদ হয়েছেনতাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ঢাকার অদূরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নেতা-কর্মী,বিভিন্ন সামাজিক ওসাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবকঅর্পণ করে থাকেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment